জবা

পরিচিতি

ফুলের নাম - জবা

ইংরেজী নাম - China rose

বৈজ্ঞানিক নাম - Hibiscus rosa sinensis

পরিবার - Malvaceae

        

জবা গাছ বেশ ঝোপাল ২-২.৫ মিটার (৭/৮ ফুট) উচ্চ গাছ ও ফুল উভয়ই সুন্দর। পাতার কিনারা করাতের মত কাটা কাটা। লাল, গোলাপি, নীল, হলদে, সাদা, সোনালী প্রভৃতি নানা রঙ্গের গন্ধহীন জবা পাওয়া যায়। এরমধ্যে লাল জবাই সকলের কাছে পরিচিত। এর সিঙ্গল ও ডবল ফুল আছে। জবার মধ্যে পঞ্চমুখী ও সপ্তমুখী জবা আকারে বেশ বড়। ডবল শ্রেনীর পঞ্চমুখী জবা দেখতে খুব সুন্দর।