গাঁদা

গাঁদার পরিচিতি ও ব্যবহার

 

ফুলের নামঃ      গাঁদা
ইংরেজী নামঃ     Marigold

 

বৈঞ্জানিক নামঃ   Tagetes erecta, T.  patula, T. signata

পরিবারঃ         Compositae
 

                                     


গাঁদার পরিচিতিঃ  বাংলাদেশে সর্বত্রই এই ফুলের চাষ হয় । বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন জেলায়
পর্যাপ্তভাবে চাষ হচ্ছে। এই ফুল সাধারণত উজ্জল হলুদ ও কমলা হলুদ হয়ে থাকে। প্রধানত দুই ধরনের উন্নত জাতের গাঁদা
ফুল চাষ হয়ে থাকে হলুদ গাঁদা বা আফ্রিকান  এবং রক্তগাঁদা ফ্রেঞ্চ মেরিগোল্ড। হলুদ গাঁদার গাছ ও  ফুল বড় এবং 
রক্তগাঁদার গাছ ও  ফুল ছোট । তবে বর্তমানে বিভিন্ন ধরনের হাইব্রিড  গাঁদার জাত আবিষকৃত হয়েছে যেগুলি বেঁটে জাতের
অথচ বড় বড় হলুদ রং এর ফুল হয়ে থাকে । এছাড়া কমলা, সাদা, বাসনি- ইত্যাদি রং এর গাঁদার জাতও আবিষ্কার হয়েছে।  

ব্যবহারঃ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এ ফুল ব্যপকভাবে ব্যবহার হয়ে থাকে।

 গাঁদার জলবায়ু ও মাটি

পাহাড়ি এলাকা এবং প্রচন্ড শীত ও প্রচন্ড গরম ছাড়া প্রায় সর্বত্র সকল ঋতুতে এ ফুল চাষ করা যায়। তবে
সমতল অঞ্চলে শীতকালে এ ফুল ভাল হয়। এঁটেল, বেলে, পলি, দোআঁশ সবরকম মাটিতে এ গাছ জন্মে । তবে পানি জমে
থাকে ও ছায়াচ্ছন্ন থাকে এমন জায়গায় ভাল হয়না। পিএইচ মাত্রা ৬-৭।

গাঁদার জাত ও উৎপাদন মৌসুম

জাতঃ গাঁদার কয়েকটি জনপ্রিয় জাত - সাহারা মিক্সড, ইনকা এফ-১, পারফেকশন এফ-১, ভ্যানিলা এফ-১, মার্বেল মিক্স
এফ-১, নিউচ্যাম্পিয়ন, বোনিতা মিক্সড, সাফারি মিক্সড, রেড মারিয়েত্তা, হ্যানিকম, রেড চেরি, গোল্ডেন জেম, রেড জেম,
লেমন স্টার ইত্যাদি।
উৎপাদন মৌসুমঃ  সেপ্টেম্বর - অক্টোবর মাসে বীজ বোপন করার উপযুক্ত সময়।